× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১০:৩৭ এএম

নতুন স্নায়ুযুদ্ধ চান না ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১০:৩৭ এএম

ট্রাম্প ও লুলা দা সিলভা। ছবি : সংগৃহীত

ট্রাম্প ও লুলা দা সিলভা। ছবি : সংগৃহীত

ব্রাজিল কোনো ‘নতুন স্নায়ুযুদ্ধ’ চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য ওয়াশিংটন সফরের আগে সব দেশের প্রতি সমান আচরণের আহ্বান জানিয়েছেন লুলা।

ভারত সফর শেষে রোববার (২২ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই যে, আমরা কোনো নতুন স্নায়ুযুদ্ধ চাই না। আমরা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা চাই সব দেশকে সমানভাবে মূল্যায়ন করা হোক।’

আগামী মার্চের প্রথম সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে লুলার বৈঠক হওয়ার কথা রয়েছে। লুলা জানান, তাদের আলোচনার এজেন্ডায় বাণিজ্য, অভিবাসন, বিনিয়োগ ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারত্বের বিষয়গুলো স্থান পাবে।

তবে গাজা যুদ্ধ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক এবং ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’সহ কিছু বিষয়ে লুলা ও ট্রাম্পের মতপার্থক্য রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!