× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের কাজের সুযোগ সীমিত করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:৫৭ পিএম

মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীরা। ছবি : সংগৃহীত

মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীরা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অভিবাসন হ্রাসের লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রস্তাবে আশ্রয় ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার সুযোগ সীমিত করার কথা বলা হয়েছে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানায়, অনেক আবেদনকারী শুধু ওয়ার্ক পারমিট পাওয়ার উদ্দেশ্যে আশ্রয় আবেদন জমা দেন, যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থি হতে পারে। এ পরিস্থিতি সংশোধনের লক্ষ্যেই ওয়ার্ক পারমিট সীমিত করার প্রস্তাব আনা হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা–এর কাছে প্রায় ১৪ লাখের বেশি আশ্রয় আবেদন বিবেচনাধীন। প্রশাসন ডিসেম্বর ২০২৫ থেকে জমা দেওয়া সব আশ্রয় আবেদনের সিদ্ধান্তও স্থগিত করেছে।

খসড়া প্রস্তাব অনুযায়ী, আশ্রয় আবেদনকারীদের ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষার সময় ১৫০ দিন থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করা হবে।

এ ছাড়া গড় প্রক্রিয়াকরণ সময় ১৮০ দিনের বেশি হলে নতুন ওয়ার্ক পারমিট আবেদন গ্রহণ ও নবায়ন বন্ধ রাখা হতে পারে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, এতে প্রতারণামূলক আশ্রয় দাবি কমবে এবং জমে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তিতে সংস্থাটি মনোযোগ দিতে পারবে।

প্রস্তাবিত বিধিমালার সমালোচনা করেছেন ‘অ্যাসাইলাম সিকার অ্যাডভোকেসি’ প্রজেক্টের সহ-নির্বাহী পরিচালক কনচিটা ক্রুজ। তার মতে, এ ধরনের পদক্ষেপ আশ্রয়প্রার্থী পরিবার ও মার্কিন অর্থনীতির জন্য ক্ষতিকর হবে।

এই উদ্যোগকে বৈধ অভিবাসন সীমিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অস্থায়ী সুরক্ষা সুবিধা বাতিল এবং নির্দিষ্ট অভিবাসীদের আটক-সংক্রান্ত নির্দেশনাও জারি করেছে।

প্রস্তাবিত বিধিমালা কার্যকর হলে তা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!