× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:০৬ এএম

ইরান-ইসরায়েল যুদ্ধ: খামেনির মেয়ে-নাতি-জামাতা নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:০৬ এএম

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি- সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি- সংগৃহীত

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ) এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস এজেন্সি।

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা ফারস এজেন্সি জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যার পরিপ্রেক্ষিতে সরকার ৪০ দিনের গণশোক ঘোষণা করেছে। একই সঙ্গে সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনেয়ি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান, খামেনি নিহত হয়েছেন।

সরকারিভাবে ইরান প্রথমে খামেনেয়ির নিহতের তথ্য স্বীকার করা হয়নি। অবশেষে রোববার (১ মার্চ) বাংলাদেশ সময় সকালে খামেনেয়ির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে তেহরান।

ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার ২৮ ফেব্রুয়ারি) সকালের দিকেই মারা গেছেন খামেনি। তিনি ওই সময় অফিসে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!