কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় সংসদ সদস্যসহ অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) কেনিয়ার পার্লামেন্টের স্পিকার এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে এমুরুয়া ডিকিরের সংসদ সদস্য জোহানা নগেনো রয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও আবহাওয়া খারাপ থাকার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করেছিল। অবতরণের সময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়।
দুর্ঘটনাটি কেন এবং কীভাবে ঘটল, তা জানতে কেনিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
সূত্র : সিনহুয়া।

