× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১২:২৯ পিএম

ইরানের নতুন নেতা বেঁচে থাকলেও আশঙ্কাজনক অবস্থায় আছেন : ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১২:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, তিনি সম্ভবত আহত হয়েছেন। ফক্স নিউজের ‘দ্য ব্রায়ান কিলমিড শো’তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তিনি সম্ভবত (জীবিত) আছেন। আমার ধারণা, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে সম্ভবত বেঁচে আছেন।’

আমার মনে হয়, তিনি সম্ভবত (জীবিত) আছেন। আমার ধারণা, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে সম্ভবত বেঁচে আছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবাকে ‘রণাঙ্গনে আহত’ হিসেবে বর্ণনা করেছিল। গত বুধবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত পেয়েছেন, তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রথম দিনই মোজতবার বাবা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। গত রোববার ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেমব্লি অব এক্সপার্টস) মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। এরপর থেকে ইরানিরা তাকে আর প্রকাশ্যে দেখেননি। গত বৃহস্পতিবার এক টেলিভিশন উপস্থাপক তার দেওয়া প্রথম বক্তব্যটি পড়ে শোনান।

মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় সেসব ঘাঁটিতে ইরান হামলা চালাবে বলে হুঁশিয়ারি দেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং যেসব উপসাগরীয় দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেখানে পাল্টা হামলা চালাচ্ছে ইরান।

যুদ্ধ দুই সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং বিশ্ব আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতারা লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!