× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০২:২৫ পিএম

লারিজানি ও সোলাইমানির জানাজা আজ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০২:২৫ পিএম

লারিজানি ও গোলামরেজা সোলাইমানি। ছবি : সংগৃহীত

লারিজানি ও গোলামরেজা সোলাইমানি। ছবি : সংগৃহীত

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি ও ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অধীন বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানির জানাজা আজ (বুধবার) অনুষ্ঠিত হবে। গত সোমবার (১৬ মার্চ) ইসরায়েলি বিমান হামলায় লারিজানি ও সোলাইমানি দুজনই নিহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলি বিমান হামলায় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। এক বিবৃতিতে হাতামি বলেন, ‘উপযুক্ত সময়ে ও স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জায়নবাদী শাসকদের এক চূড়ান্ত, প্রতিরোধমূলক ও অনুশোচনা জাগানিয়া জবাব দেওয়া হবে।’

বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত (গুচ্ছ বোমা) ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে তেহরান।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, দুই সপ্তাহের বেশি সময় আগে তারা ইরানে যে হামলা শুরু করেছে, তার অন্যতম লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়া থেকে বিরত রাখা। ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও আরও অনেক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!