× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৬:০৪ পিএম

আমিরাতের রাষ্ট্রপতি ও কুয়েতের যুবরাজের সঙ্গে মোদির কথোপকথন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৬:০৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৭ মার্চ এক্স পোস্টে এক বার্তায় এ তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী।

পৃথক দুটি পোস্টে তিনি লিখেছেন, আমার ভাই, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছি এবং তাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছি। আমরা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। সংযুক্ত আরব আমিরাতের ওপর সব ধরনের হামলার তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেছি, যার ফলে নিরীহ মানুষের প্রাণহানি এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতি হয়েছে। আমরা হরমুজ প্রণালীতে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছি। এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার দ্রুত পুনরুদ্ধারের জন্য আমরা একসঙ্গে কাজ করে যাব।

অপর পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, কুয়েতের যুবরাজ মহামান্য শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহের সঙ্গে কথা বলেছি এবং আসন্ন ঈদ উৎসবের শুভেচ্ছা জানিয়েছি। আমরা পশ্চিম এশিয়ার ক্রমবিকাশমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছি এবং সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। কুয়েতের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার ওপর আক্রমণের বিরুদ্ধে ভারতের নিন্দা পুনর্ব্যক্ত করেছি। হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা একমত হয়েছি যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ধারাবাহিক কূটনৈতিক সম্পৃক্ততা অপরিহার্য। কুয়েতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণে তার অব্যাহত সমর্থনের জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি।

রূপালী বাংলাদেশ

Link copied!