× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১১:৩৫ এএম

জাপানে ফের ৬.৪ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঘর ছেড়েছে মানুষ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১১:৩৫ এএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উত্তর-পূর্ব জাপানের ইওয়াত প্রিফেকচারের মিয়াকো উপকূলীয় এলাকায় ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৭ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভিন্ন ভিন্ন তথ্য দিলেও অধিকাংশের মতে এটি শক্তিশালী মাত্রার ছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। তবে অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যেমন— জিওসায়েন্স অস্ট্রেলিয়া এর মাত্রা ৬.৪ এবং ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ৬.২ বলে উল্লেখ করেছে। 

জানা যায়, ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ২৪.৮০ কিলোমিটার গভীরে এই কম্পনটি উৎপন্ন হওয়ায় এর তীব্রতা সাধারণের চেয়ে বেশি অনুভূত হয়েছে। 

হঠাৎ এই কম্পনে উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিয়াকো শহর, যার জনসংখ্যা প্রায় ৫১ হাজার ২০০, সেখানে হালকা থেকে মাঝারি ধরনের ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে জানায় ইউএসজিএস। 

ভূমিকম্পের ফলে ঘরবাড়ির তাক থেকে আসবাবপত্র ও অন্যান্য ছোটখাটো জিনিসপত্র পড়ে যাওয়া এবং জানালার কাঁচ ভেঙে যাওয়ার মতো ঘটনার খবর পাওয়া গেছে। 

আতঙ্কে অনেক বাসিন্দা ঘর ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!