× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৮:৫২ পিএম

ইরানের হামলায় জ্বলছে ইসরায়েলি শিল্পাঞ্চল, বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৮:৫২ পিএম

নিওত হোভাব শিল্পাঞ্চলে দাউ দাউ করে জ্বলছে আগুন। ছবি : সংগৃহীত

নিওত হোভাব শিল্পাঞ্চলে দাউ দাউ করে জ্বলছে আগুন। ছবি : সংগৃহীত

ইরানের হামলায় ইসরায়েলের বিরশেবায় এক শিল্পাঞ্চলে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাই এর কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের বাড়ির ভেতরে সতর্ক থাকতে বলা হয়েছে।

নিওত হোভাব শিল্পাঞ্চল এলাকাটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবা থেকে মাত্র ৪ মাইল দূরে অবস্থিত। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত এক ব্যক্তির আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ইরান ও হিজবুল্লাহর যৌথ হামলার পর ইসরায়েলে আঘাত হানার এ খবর আসছে।

ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিওত হোভাব এলাকার বাসিন্দাদের ঘরে থাকতে এবং তাদের জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। কারণ কারখানায় বিপজ্জনক উপকরণ রয়েছে, সেটা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাসায়নিক চুইয়ে পড়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে; তবে এই মুহূর্তে রামাত নেগেভ আঞ্চলিক কাউন্সিলের আশপাশের শহরগুলোর জন্য কোনো ঝুঁকির আশঙ্কা নেই।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের শকওয়েভে একজন ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলের ৪০ নম্বর হাইওয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। আঞ্চলিক কাউন্সিল এ এলাকায় চলাচলের জন্য নাগরিকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্রের পর একটি শিল্পাঞ্চলে আঘাতের ঘটনাটি সম্ভবত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ঘটেছে। রোববার এএফপিকে সামরিক বাহিনী জানায়, ‘আমরা ধারণা করছি, এটি ক্ষেপণাস্ত্রের একটি শার্পনেল বা ধ্বংসাবশেষের আঘাত।’

ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা গেছে, দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমির রামাত হোভভ শিল্পাঞ্চল থেকে আকাশে ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পৃথক এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আগুনটি দৃশ্যত কোনো গোলাবারুদ বা প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে লেগেছে। বিবৃতিতে আরও বলা হয়, আরও কোনো ধ্বংসাবশেষ খুঁজে বের করতে এবং জনগণের জন্য যেকোনো বিপদ দূর করতে তল্লাশি চালানো হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!