× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৫:২৮ পিএম

জাপানে ৫.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৫:২৮ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাপানের রাজধানী টোকিও থেকে দূরবর্তী প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ওগাসাওয়ারায় ৫.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৫ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই কম্পন অনুভূত হয়। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি জাপানের স্থানীয় সময় আজ দুপুর ১২টার দিকে অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। 

জানা যায়, এই কম্পনের ফলে কোনো সুনামির আশঙ্কা নেই। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে এ বিষয়ে কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি। জনবসতি থেকে কিছুটা দূরে এবং গভীর সমুদ্রের সন্নিকটে হওয়ায় এখন পর্যন্ত জনসাধারণের পক্ষ থেকেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। বিশেষ করে প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলটি টেকটোনিক প্লেটের সক্রিয়তার কারণে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হয়। 

রূপালী বাংলাদেশ

Link copied!