কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত মার্কিন বাহিনীকে ইরান লক্ষ্যবস্তু করেছে। সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিও বিবৃতিতে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এ কথা বলেন।
ইব্রাহিম জুলফাকারি বলেন, ইরান ড্রোন দিয়ে দ্বীপটিতে থাকা স্যাটেলাইট সরঞ্জাম ও গোলাবারুদকে লক্ষ্যবস্তু করেছে।
তিনি আরও বলেন, আরিফজান ক্যাম্পে ইরানের বারবার হামলার পর মার্কিন বাহিনী সেখান থেকে বুবিয়ান দ্বীপে স্থানান্তরিত হয়েছিল।

