× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৮:০৬ এএম

ইরানের সঙ্গে সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছে মার্কিন প্রতিনিধিদল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৮:০৬ এএম

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ইরানের সঙ্গে ইসলামাবাদে দীর্ঘ আলোচনা শেষে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। ফলে চুক্তি ছাড়াই দেশে ফিরছে মার্কিন প্রতিনিধিদল।

এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তিনি বলেন, কয়েক দফা আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি করা সম্ভব হয়নি। তবে আলোচনার প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।

জেডি ভ্যান্স বলেন, আমরা এমন কোনো অবস্থায় পৌঁছাতে পারিনি, যেখানে ইরানিরা আমাদের শর্তগুলো মেনে নিতে রাজি ছিল।

আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান বর্ণনা করে তিনি সাংবাদিকদের বলেন, আমার মনে হয় আমরা যথেষ্ট নমনীয় ছিলাম, আমরা যথেষ্ট সহনশীল ও সমন্বয়মূলক ছিলাম।

ভ্যান্স বলেন, পাশাপাশি এসবের বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সূত্র : বিবিসি

রূপালী বাংলাদেশ

Link copied!