ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিজেদের প্রায় ২৭০ বিলিয়ন ডলারের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ লাখ কোটি টাকা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিপ্লবী গার্ড–সংশ্লিষ্ট বার্তাসংস্থা তাসনিম নিউজ এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহজেরানি বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে এ ক্ষয়ক্ষতির পরিমাণ ২৭০ বিলিয়ন ডলার বলে জানা গেছে। তবে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।
তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করছে। এ হিসাবে হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও ভবনের পাশাপাশি যুদ্ধের কারণে বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক লোকসানও অন্তর্ভুক্ত রয়েছে।
গত শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের বিষয়টি তোলা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে দীর্ঘ সময় সরাসরি আলোচনা হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হয়নি। ফলে যুদ্ধবিরতির পর আবারও সংঘাত শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: বিবিসি

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন