× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৭:২১ এএম

হরমুজ প্রণালি বন্ধের প্রভাব: বিশ্বজুড়ে ফসল উৎপাদন কমার শঙ্কা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৭:২১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালি বন্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে সারের সরবরাহ ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। এতে বৈশ্বিক কৃষি উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, হরমুজ প্রণালি দিয়ে সারের চালান কার্যত বন্ধ থাকায় এর দাম বাড়তে পারে এবং ফসলের ফলন প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে খাদ্যপণ্যের দামে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরিও বলেন, পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। কারণ এটি সরাসরি ফসল রোপণের সময়সূচির সঙ্গে সম্পর্কিত।

তিনি জানান, এশিয়ার কিছু দেশে ইতোমধ্যে বীজ বপনের মৌসুম পেরিয়ে গেছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মতো বড় কৃষিপণ্য রপ্তানিকারক দেশগুলো গম ও ভুট্টার পরিবর্তে বেশি নাইট্রোজেন ধরে রাখতে সক্ষম ফসল—যেমন সয়াবিন—চাষে ঝুঁকতে পারে।

তোরিও আরও বলেন, অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ায় কিছু কৃষক জৈব জ্বালানি উৎপাদনের দিকেও ঝুঁকতে পারেন। এতে খাদ্যশস্য উৎপাদন আরও কমে যেতে পারে।

তিনি জানান, ইতোমধ্যে গম ও সয়াবিনের দাম বাড়তে শুরু করেছে। বছরের দ্বিতীয়ার্ধে পরিস্থিতির আরও পরিবর্তন দেখা যেতে পারে এবং আগামী বছরে বৈশ্বিক পণ্যমূল্য উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তোরিও বলেন, খাদ্যপণ্যের দাম বৃদ্ধির পেছনে শুধু কাঁচামাল নয়, জ্বালানির মূল্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই সংকট আরও গভীর হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!