× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ১২:৫৮ এএম

বিজেপি নেতা শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ১২:৫৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএস) কে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই শুভেন্দুর পিএস চন্দ্রনাথ রথের মৃত্যু হয়।

বুধবার (৬ মে) রাত সাড়ে ৮ টায় রাজ্যের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে।

এদিন চন্দ্রনাথ রথ মধ্যমগ্রামের দোহারিয়ার দিক থেকে আসছিলেন। পথে একদল দুষ্কৃতকারী মোটরসাইকেলে করে এসে তার গাড়ি থামিয়ে বুকে এলোপাতাড়ি গুলি চালায়।

গুরুতর আহত অবস্থায় চন্দ্রনাথকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই হামলায় গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মধ্যমগ্রাম চৌমাথার কাছে ভিবাসিটি নামে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

পেশাগত জীবনে চন্দ্রনাথ রথ ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। সেখান থেকে অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহকারী হিসেবে কাজ শুরু করেন।

সম্প্রতি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারের কাজে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ/ আপেল

Link copied!