× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৭:১৫ পিএম

জাপানের পর ফিলিপাইনেও শক্তিশালী ভূমিকম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৭:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (২৬ জুন) ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৭ কিলোমিটার গভীরে। খবর ভলকানো ডিসকভারির।

দেশটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের জেনারেল সান্তোস শহর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। জেনারেল সান্তোস শহরের জনসংখ্যা প্রায় ৬ লাখ ৭৯ হাজার।

ভূমিকম্প অনুভব করা স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের বর্ণনা অনুযায়ী, তুলনামূলক দীর্ঘ সময় ধরে প্রবল কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের নিশ্চিত খবর পাওয়া যায়নি।

গত কয়েকদিনের মধ্যে ভেনেজুয়েলা, জাপানসহ বেশ কয়েকটি দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ কয়েকটি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই জোড়া ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন হাজারের বেশি মানুষ।

এর আগে এদিন জাপানের চিবা প্রদেশেও ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ফলে রাজধানী টোকিওসহ আশপাশের এলাকায় কম্পন সৃষ্টি হয়। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

রূপালী বাংলাদেশ

Link copied!