× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১২:৫৪ পিএম

আশুরার দিন ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার এক দেশ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১২:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাপানে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী টোকিওসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হলেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর আনাদোলু এজেন্সির।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চিবা প্রিফেকচার। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।

সংস্থাটি জানিয়েছে, জাপানের সাত স্তরের ভূমিকম্পের তীব্রতা স্কেলে সর্বোচ্চ ৪ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। তবে এতে সুনামির কোনো ঝুঁকি নেই বলে জানানো হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৫.৮ বলে নিশ্চিত করেছে।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল যোকশিবা শহরের প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল প্রায় ৫৬ কিলোমিটার।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় পরপর দুইবার ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত ২৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।

Link copied!