× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১০:৩০ পিএম

বিমান নিয়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়লো ভারতীয় পইলট, হারালেন দায়িত্ব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১০:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নয়াদিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার ঘটনায় সংশ্লিষ্ট পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর তথ্য অনুযায়ী, গত সোমবার রাতে এয়ারবাস এ৩২১ উড়োজাহাজটি দিল্লি থেকে অমৃতসরের উদ্দেশে রওনা হয়। রাত ১০টা ৮ মিনিটের দিকে বিমানটি অবতরণের প্রস্তুতি নিলেও রানওয়ে পরিদর্শনের কাজ চলমান থাকায় এটিকে কিছু সময় আকাশে অবস্থান করতে বলা হয়।

এর আগে ওই দিন বিকেলে অমৃতসরে নামা ইন্ডিগোর একটি ফ্লাইট পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। ফলে অমৃতসরমুখী একাধিক বিমানকে নির্ধারিত সময়ের পরিবর্তে আকাশে অপেক্ষা করতে হয়। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটিও অপেক্ষমাণ উড়োজাহাজগুলোর মধ্যে ছিল।

ডিজিসিএ জানিয়েছে, রাডারের নির্দেশনা অনুসরণ করে অবতরণের প্রক্রিয়া চলার সময় বিমানটি স্বল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। পরে পাকিস্তানের বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার পর বিমানটি অমৃতসরে নামতে না পেরে দিল্লিতে ফিরে যায় এবং সেখানে নিরাপদে অবতরণ করে।

এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট এআই-৪৭৯ অমৃতসরে অবতরণের সময় ‘গো-অ্যারাউন্ড’ পদ্ধতি অনুসরণ করার এক পর্যায়ে অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের আকাশসীমার একটি অংশে প্রবেশ করেছিল। বিষয়টি নিয়ন্ত্রক সংস্থাকে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্তও চলছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি প্রায় তিন মাইল পর্যন্ত পাকিস্তানের আকাশসীমার ভেতরে চলে গিয়েছিল।

এদিকে ঘটনাটি যথাসময়ে রিপোর্ট না করার অভিযোগে ফ্লাইটের ক্রু সদস্যদের পাশাপাশি অমৃতসর বিমানবন্দরের এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ।

বিমানবন্দর-সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ঘটনার সময় অবতরণকারী বিমানগুলোর জন্য প্রয়োজনীয় রাডারভিত্তিক নজরদারি ও নির্দেশনা ব্যবস্থা পুরোপুরি কার্যকর ছিল না। পরবর্তীতে আবার অবতরণের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত বিমানটির ক্রুরা দিল্লিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!