× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১২:১৯ পিএম

বিশ্ববাজারে ফের বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১২:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরান- আমেরিকার মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ওয়েল প্রাইস ডট কমের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ১১টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৯৪ ডলারে। এর আগের দিন একই সময়ে এ দাম ছিল ৭৬ দশমিক ৫৮ ডলার।

এদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। আজ সকালে প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুডের দাম পৌঁছেছে ৭৪ দশমিক ৩৬ ডলারে। আগের দিন একই সময়ে এর দাম ছিল ৭২ দশমিক ৫২ ডলার।

শতাংশের হিসাবে বৃহস্পতিবার সবচেয়ে বেশি বেড়েছে সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুডের দাম। এটি ৬ দশমিক ৬৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৫৭ ডলারে।

এর আগে গত মঙ্গলবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানকে তেল বিক্রির অনুমতি দেওয়া লাইসেন্স বাতিল করে ওয়াশিংটন।

এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। বাহরাইনের সালমান বন্দর এবং কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অবস্থিত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

গতকাল বুধবারও দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত ছিল। ওই রাতে দক্ষিণ ইরানের একাধিক স্থানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশাহর বিমানবন্দরেও হামলা হয়। এতে এক অগ্নিনির্বাপণকর্মী নিহত হয়েছেন।

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ‘শেষ হয়ে গেছে’ বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে, কুয়েতের কামো আরিফজান ও আলি আল সালেম এবং বাহরাইনের জুফায়ের ও শেখ ইসা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে (আইআরজিসি)।

Link copied!