× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৫:২৫ পিএম

যুক্তরাষ্ট্রের তিন বন্ধু রাষ্ট্রে একযোগে ইরানের হামলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৫:২৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নতুন করে যুদ্ধ শুরুর পর ইরানের বিভিন্ন শহরে তৃতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিশোধ হিসেবে ইরান উপসাগরীয় কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান।

রোববার (১২ জুলাই) ভোরে পেন্টাগন জানায়, তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে।

এর আগে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে ‘অননুমোদিত পথে’ চলাচলকারী সাইপ্রাস-নিবন্ধিত একটি কন্টেইনার জাহাজে গুলি চালায়।

পরে আইআরজিসি জানায়, তারা আরও একটি জাহাজে হামলা চালিয়েছে। সংস্থাটির দাবি, জাহাজটি সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘন করেছিল।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বন্দর আব্বাস, সিরিক, জাস্ক, কেশম দ্বীপ এবং খুজেস্তান প্রদেশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কয়েক ঘণ্টা পর বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। অন্যদিকে কাতার জানায়, তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে। এ হামলায় এক শিশুসহ তিনজন আহত হয়েছে বলে জানানো হয়।

কুয়েতও জানিয়েছে, তারা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা করছে। অন্যদিকে জর্ডানের দাবি, তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে এসে পড়েছে।

আইআরজিসি দাবি করেছে, তারা জর্ডানে একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি ড্রোন হ্যাঙ্গার ধ্বংস করেছে। পাশাপাশি কুয়েতে একটি মার্কিন রাডার স্থাপনা এবং কাতারে একটি জেট রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও কমান্ড ফ্যাসিলিটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

এ ছাড়া ওমানে দুকম বন্দরে নৌবাহিনীর জাহাজগুলোর রসদ সরবরাহ কেন্দ্র এবং মার্কিন বিমানবাহী রণতরীগুলোর জ্বালানি সরবরাহ সুবিধা ধ্বংস করা হয়েছে বলেও আইআরজিসি দাবি করেছে।

 

সূত্র : মিডল ইস্ট আই

Link copied!