× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ১০:৪০ এএম

টেইলর সুইফটের প্রতি ঘৃণা উগ্রে ট্রাম্পের পোস্ট

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ১০:৪০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পপ মেগা স্টার টেইলর সুইফটের প্রতি ঘৃণা উগ্রে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি।’ খবর রয়টার্সের।

গত সপ্তাহে ট্রাম্প ও কমলার হ্যারিসের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হওয়ার পর টেইলর সুইফট আগামী ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলাকে ভোট দেয়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় রোববার (১৫ সেপ্টেম্বর) মার্কিন এই পপ তারকার প্রতি ঘৃণা প্রকাশ করলেন ট্রাম্প।

কমলা ও ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্ক প্রতিযোগিতার পর টেইলর সুইফট তার ইনস্টাগ্রামে ২৮ কোটি ৪০ লাখ ফলোয়ারের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তিনি ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হ্যারিস অধিকারের জন্য লড়াই করছেন এবং আমি বিশ্বাস করি তাকে জয়ী করার জন্য একজন যোদ্ধা প্রয়োজন।’

টেইলর সুইফটের এমন মন্তব্য প্রত্যাখ্যান করে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ৭৭ লাখ ফলোয়ারের উদ্দেশ্যে বলেছিলেন, ‘তিনি টেইলরের ভক্ত নন’।

টেইলর সুইফট কমলা হ্যারিসের পক্ষ নেয়ায় নির্বাচনের মাঠে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় ট্রাম্প তার প্রতি ব্যাপকভাবে বিদ্বেষ প্রকাশ করছেন। 

আরবি/এফআই

Link copied!