× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৮:০৮ পিএম

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নাকচ করল মোদি সরকার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৮:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বিরোধী দল ও শিক্ষার্থীরা। তবে এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার। সরকার স্পষ্ট জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের কোনো প্রশ্নই নেই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে সরকারি শীর্ষ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই এবং সরকার তার পাশে দৃঢ়ভাবে রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী ও বিরোধী দল কংগ্রেস (CJP নয়) জানিয়েছে, আন্দোলন প্রত্যাহার বা রাজপথ ছাড়ার অন্যতম প্রধান শর্ত হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ অথবা তাকে বরখাস্ত করা। তবে সরকারের শীর্ষ সূত্রগুলো এই দাবি মেনে নেওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছে।

সরকারি এক শীর্ষ কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, সরকারের দৃষ্টিভঙ্গিতে পদত্যাগ গ্রহণ করা সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে। তবে জনগণ সরকারের ওপর আস্থা রেখে যে ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী কাজ করাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, ‘দেশের জনগণ আমাদের ওপর আস্থা রেখে ম্যান্ডেট দিয়েছে এবং আমরা সেই অনুযায়ী কাজ করে দেখাব।’

এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করার পাশাপাশি পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-এর সমস্যা ও ত্রুটিগুলো সমাধানের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।

সরকারি সূত্র জানিয়েছে, এনটিএ-র কার্যক্রমে থাকা বিভিন্ন সমস্যা ও ত্রুটির একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে। খুব শিগগিরই এসব সমস্যার স্থায়ী সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র আরও জানিয়েছে, নিট প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একাধিক চক্র ও গ্যাংকে ইতোমধ্যে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের নেটওয়ার্ক ধ্বংসের কাজ চলছে। এ ঘটনায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

Link copied!