× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৭:০৯ পিএম

এবার ভারতের ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৭:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় পতাকা অবমাননার দায়ে গত মাসে গ্রেপ্তার হন হিন্দু ধর্মপণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তিনি কারাগারে বন্দি। আগামী ২ জানুয়ারি তার জামিন শুনানি হবে। এতে তার পক্ষে আইনি লড়াই করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ।

বর্তমানে রবীন্দ্র ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আছেন। সেখানেই ইসকনের মন্দিরে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বৈঠক করেছেন তিনি। রবীন্দ্র ঘোষকে মন্দিরটিতে নিয়ে যান ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারামণ দাস। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

চিন্ময়ের আইনজীবী জানান, তিনি চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। যদি শারীরিক অবস্থার উন্নতি হয় তাহলে আগামী ২ জানুয়ারি চিন্ময়ের জামিন শুনানির জন্য আদালতে যাবেন।

এসময় ওই আইনজীবী দাবি করেন, চিন্ময়ের পাশে দাঁড়ানোয় তিনি হুমকি-ধামকির মুখে পড়ছেন। শুনানিতে অংশ নেওয়ার আগে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রবীন্দ্র ঘোষ।

ইসকনের বাংলাদেশ শাখা জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তবে কলকাতা শাখা তার হয়ে ব্যাপক দৌঁড়ঝাপ করছে। এসবের মাঝেই কলকাতার ইসকন নেতার আমন্ত্রণে তিনি ইসকন মন্দিরে গেছেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর স্থানীয় বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। সাক্ষাতের সময় তার সঙ্গে আরেক বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী এবং কার্তিক মহারাজ নামে বিজেপি-ঘনিষ্ঠ এক সন্ন্যাসীও সেখানে উপস্থিত ছিলেন।

আরবি/এইচএম

Link copied!