× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৪:১৫ পিএম

ভাবির কাটা মাথা হাতে নিয়ে রাস্তায় ঘুরলেন দেবর

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৪:১৫ পিএম

ভাবির কাটা মাথা নিয়ে রাস্তায় হাঁটছেন যুবক।    ছবি- সংগৃহীত

ভাবির কাটা মাথা নিয়ে রাস্তায় হাঁটছেন যুবক। ছবি- সংগৃহীত

নেই চোখে-মুখে আতঙ্ক, নেই অনুশোচনা। এক হাতে রক্তমাখা চপার, অন্য হাতে  মধ্যবয়সী এক নারীর সদ্য কাটা মাথা। সেই অবস্থায় নিশ্চিন্তে হেঁটে থানার দিকে যাচ্ছেন এক যুবক। এমন বিভীষিকাময় দৃশ্য দেখা গেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায়।

শনিবার (৩১ মে) সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে রাস্তায় আচমকাই এক যুবককে দেখা যায় হাতে চপার ও এক নারীর কাটা মাথা নিয়ে হাঁটতে। মুখে কোনো ভয়ের ছাপ ছিল না, ছিলেন একেবারে ভাবলেশহীন। রক্ত ঝরছে হাত থেকে, তবুও নির্বিকার ভঙ্গিতে হেঁটে চলেছেন থানার দিকে।

এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ জানিয়েছে, বাসন্তী থানা পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। তার নাম বিমল মণ্ডল। কাটা মাথাটি তার ভাবির। ধারালো চপার দিয়ে হত্যার পর ভাবির কাটা মাথা নিয়ে তিনি সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

পুলিশ আরও জানিয়েছে, সকালবেলা তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর হঠাৎ বিমল চপার দিয়ে কুপিয়ে মাথা আলাদা করে ফেলেন তার ভাবির মাথা। আমরা কাটা মাথা ও চপার জব্দ করেছি।

এ হত্যাকণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে পুলিশ আরও বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা যায়, বিমল পুরোপুরি নির্লিপ্ত। তার মধ্যে কোনো অনুশোচনার ছাপ নেই। তার মানসিক অবস্থা যাচাই করার জন্য বিশেষজ্ঞদের মত নেওয়া হবে।

Link copied!