× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৫, ০৯:৩৪ এএম

ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাল ২১ নাইজেরিয়ান অ্যাথলেট

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৫, ০৯:৩৪ এএম

নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে খাদে  পড়ে থাকা বাসটি । ছবি - সংগৃহীত

নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে খাদে পড়ে থাকা বাসটি । ছবি - সংগৃহীত

নাইজেরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২১ জন অ্যাথলেট বা ক্রীড়াবিদ নিহত হয়েছেন।

তুর্কি বার্তা সংস্থাটি আনাদোলু জানিয়েছে, নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ‘ওগুন’ প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব (ন্যাশনাল স্পোর্টস ফেস্টিভাল) থেকে ফেরার পথে দেশটির কানো প্রদেশের ২১ জন ক্রীড়াবিদ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার (৩১ মে) কুরা এলাকার একটি সেতু থেকে বাসটি পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ৩৫ জন আরোহী ছিলেন যাদের বেশির ভাগই ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা।

কানো প্রদেশের ক্রীড়া কমিশনের চেয়ারম্যান উমার ফাগগি বলেন, এই ক্রীড়াবিদরা কানো প্রদেশের ক্রীড়া কমিশনের বাসে ফিরছিলেন। পথে সেতুর ওপর থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।

বেচে যাওয়া যাত্রীদের জরুরি চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

দুর্ঘটনায় নিহতদের প্রতি ‘এক্স’ হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন সাবেক নাইজেরিয়ান ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার।

তিনি বলেন, এই ক্রীড়াবিদরা আমাদের জাতির শ্রেষ্ঠ প্রতিনিধি—দক্ষ, প্রতিশ্রুতিশীল এবং ভবিষ্যতের সম্ভাবনায় ভরপুর ছিলেন।

তিনি আরও বলেন, ওগুনে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত।

Link copied!