× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৫, ১১:১২ পিএম

শিখ ধর্মীয় নেতাকে মুসলিম ভেবে বিতর্কে মার্কিন কংগ্রেসওম্যান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৫, ১১:১২ পিএম

মার্কিন রিপাবলিকান প্রতিনিধি মেরি মিলার। ছবি- সংগৃহীত

মার্কিন রিপাবলিকান প্রতিনিধি মেরি মিলার। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে শিখ ধর্মীয় নেতাকে মুসলিম ভেবে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মার্কিন রিপাবলিকান প্রতিনিধি মেরি মিলার। 

ইলিনয়ের এই কংগ্রেসওম্যান গত শুক্রবার এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ভুল করে শিখ ধর্মীয় নেতা জিয়ানী সুরিন্দর সিংকে মুসলিম দাবি করে লেখেন, ‘আজ সকালে হাউসে একজন মুসলমানকে প্রার্থনার সুযোগ দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’ 

তিনি আরও লেখেন,  ‘এটি কখনোই ঘটতে দেওয়া উচিত নয়। আমেরিকা একটি খ্রিষ্টান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আমাদের সরকারে তা প্রতিফলিত হওয়া উচিত।’ 

তার সঙ্গে পোস্ট করেন হলুদ পাগড়ি পরা প্রার্থনারত এক ব্যক্তির ছবি। পরে জানা যায়, ওই ব্যক্তি মুসলমান নন, বরং নিউ জার্সির ‘গুরদুয়ারা সাউথ জার্সি শিখ সোসাইটি’র শিখ ধর্মীয় নেতা জিয়ানী সুরিন্দর সিং।

পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে মেরি মিলার ‘মুসলিম’ শব্দটি পরিবর্তন করে ‘শিখ’ লেখেন এবং শেষ পর্যন্ত পুরো পোস্টটি মুছে ফেলেন। যদিও তাঁর কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। 

একাধিক মার্কিন গণমাধ্যমে জানানো হয়, হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ইতিহাসে বহু ধর্মের ধর্মগুরুদের আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি ২০০১ সালের ৯/১১ ঘটনার পর এক মুসলিম ধর্মীয় নেতাও সেখানে কোরআন থেকে পাঠ করেছিলেন।

মেরি মিলারের মন্তব্যের বিরোধিতা করেছেন উভয় দলেই। রিপাবলিকান প্রতিনিধি ডেভিড ভ্যালাডাও বলেন, ‘শিখ-আমেরিকানরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা এখনো বৈষম্যের শিকার হচ্ছেন।’ 

নিউ ইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি মাইক ললার মন্তব্য করেন, ‘আমরা সবাই যেহেতু ঈশ্বরের সন্তান, আমাদের পারস্পরিক ধর্মীয় পার্থক্যকে সম্মান করা উচিত।’ 

ডেমোক্র্যাট প্রতিনিধি ভেরোনিকা এস্কোবার বলেন, ‘এই মন্তব্য শুধু বর্ণবাদী নয়, বরং আমাদের প্রতিষ্ঠানের মূলনীতিকেই অবমাননা করে।’

জিয়ানী সুরিন্দর সিং হাউসের প্রার্থনায় বলেন, ‘আমরা তোমাকে নানা নামে ডাকি, তবে তুমি একজনই। আমাদের মুখে সত্য, হৃদয়ে প্রেম এবং মনে ন্যায়ের বোধ রাখো। আমাদের একে অপরকে ভালোবাসা ও সেবা করার কথা স্মরণ করাও।’ 

রিপাবলিকান প্রতিনিধি জেফ ভ্যান ড্রু, যিনি সিংকে আমন্ত্রণ জানিয়েছিলেন, বলেন, ‘একজন খ্রিষ্টান হিসেবে আমি আমার ধর্মকে গুরুত্ব দিই, কিন্তু একজন আমেরিকান হিসেবে আমি বিশ্বাস করি - অন্যের ধর্মকেও সম্মান জানানো আমাদের দায়িত্ব।’ 

তিনি শিখ সম্প্রদায়ের শান্তিপ্রিয়তা, পারিবারিক মূল্যবোধ ও সেবার মনোভাবের প্রশংসাও করেন।

উল্লেখ্য, মেরি মিলার এর আগেও বিতর্কে জড়িয়েছেন। ২০২১ সালে তিনি এক ভাষণে বলেন, ‘হিটলার এক বিষয়ে ঠিকই বলেছিলেন।’ 

এছাড়াও ২০২২ সালে রো বনাম ওয়েড মামলার রায় প্রসঙ্গে বলেছিলেন, ‘এটি শ্বেতাঙ্গ জীবনের বিজয়।’ পরে তার অফিস থেকে জানানো হয়, সেটি ছিল ভুল উচ্চারণ।

রূপালী বাংলাদেশ

Link copied!