× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০৫:০৭ পিএম

যেভাবে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করছে ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০৫:০৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইসরায়েল-ইরানের চলমান উত্তেজনাকে কেন্দ্র করে ইরানের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ‘ইসরায়েল ইরানের ভেতরকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল ফোন ট্র্যাকিং ও প্রযুক্তির উপর নির্ভর করে তাদের খোঁজ নিয়ে পদ্ধতিগতভাবে এ  হত্যাকাণ্ড চালাচ্ছে।’

সোমবার (১৬ জুন) ইরানের নিরাপত্তা সূত্রগুলোর এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দেশটির স্থানীয় ফারস নিউজ এজেন্সির সূত্রগুলো ব্যাখ্যা করে জানিয়েছে, ‘রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে পূর্ববর্তীতে তাদের হত্যা প্রচেষ্টায় এই পদ্ধতিগুলো ব্যবহার করা হচ্ছে। যার মধ্যে গত বছর তেহরানে থাকাকালীন হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার চেষ্টাও অন্তর্ভুক্ত ছিল।’

তারা ব্যাখ্যা করে জানিয়েছে, ‘কিছু ফোন বন্ধ রাখলে লোকেশন ট্র্যাকিং করা সম্ভব নয়, এবং কিছু ফোন বন্ধ করার আগে শেষ লোকেশন রেকর্ড করে রাখে, এর ফলে ওই ফোনের গতিবিধি লক্ষ্য করে  ইসরায়েলিরা ওই লোকেশন ট্র্যাক করে তাকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে।’

এদিকে এমন পরিস্থিতিতে ইরানি নিরাপত্তা কর্তৃপক্ষগুলো লোকেশন পর্যবেক্ষণ ও ফোন ট্র্যাকিংয়ের সম্ভাবনা কমাতে কিছু নির্দেশিকা মেনে চলার উপর জোর দিয়েছে।

নির্দেশিকা  বলা হয়েছে, যেকোনো স্থানে ভ্রমণের আগে নিজেদের নিরাপদ নিশ্চিত করতে হবে, সন্দেহজনক স্থানে মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। সভা বা নিরাপত্তা-সম্পর্কিত লোকেশনে স্মার্টফোন না ব্যাবহার করারও পরামর্শ দেওয়া হচ্ছে।

এছাড়াও কর্মক্ষেত্রে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামের মতো অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারে সতর্ক করা হয়েছে। কেননা এসব অ্যাপ্লিকেশনগুলো নিজের পরিচয়সহ ভৌগোলিক অবস্থানের জানান দেয়।

Link copied!