× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ১১:৫৮ এএম

ট্রাম্পকে ইরানের বার্তা

কারবালার ইতিহাস পড়ে জানুন আমরা কারা: ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ১১:৫৮ এএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   ছবি- সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে ইসলামিক রিপাবলিক অব ইরান ‘মিস্টার ট্রাম্প, আমরা কারা জানতে কারবালার ইতিহাস পড়ুন’ বার্তা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তাটি  বলেছিল, ‘মি. ডোনাল্ড ট্রাম্প! আপনি যদি না জানেন আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ুন।’

এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানিদের তাদের রাজধানী শহর ছেড়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৬ জুন) ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ‘সবারই অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া উচিত!’, তবে কেন ছাড়া উচিত, তা তিনি উল্লেখ করেননি।

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, ‘ইরানকে যে ‘চুক্তি’ স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল। কী লজ্জাজনক এবং মানব জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, আমি বারবার বলেছি!’

ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরান মিলিটারির ফেসবুক ও ইসলামিক রিপাবলিক অব ইরানের এক্স আইডি থেকে এমন পোস্ট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!