× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ১০:২১ এএম

ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ১০:২১ এএম

ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য। ছবি- সংগৃহীত

ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য। ছবি- সংগৃহীত

ইসরায়েলের আগ্রাসী বিমান হামলার জবাবে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এতে ইসরায়েলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার রাত থেকে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে ইরান। 

ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার তেলআবিব থেকে ১০ কিলোমিটার পূর্বে পেতাহ টিকভা নামক শহরে একটি বাস সড়ক থেকে ছিটকে একটি আবাসিক ভবনে ধাক্কা খায়। বাসচালক সাইরেনের শব্দ ও আকাশে ক্ষেপণাস্ত্রের ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, ইসরায়েলের উসকানিমূলক ও একতরফা বিমান হামলায় ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই হামলাগুলোতে শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকসহ ২৪০ জনের বেশি মৃত্যু হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!