× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ১১:১৬ এএম

ট্রাম্পকে বিশ্ববাসীর ধন্যবাদ দেওয়ার দাবি ইসরায়েলের

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ১১:১৬ এএম

ড্যানি ড্যানন। ছবি- সংগৃহীত

ড্যানি ড্যানন। ছবি- সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ববাসীর ধন্যবাদ জানানো উচিত বলে দাবি জানিয়েছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন।

সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। 

ড্যানি ড্যানন অভিযোগ করেন, জাতিসংঘে অনেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিন্দা করেছেন। যখন ইরান বেসামরিক ব্যবহারের চেয়েও অনেক বেশি পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল? যখন তারা আমাদের ধ্বংস করার প্রস্তুতি নিতে পাহাড়ের নিচে একটি দুর্গ তৈরি করেছিল, তখন আপনারা কোথায় ছিলেন?”

তিনি বলেন, কূটনৈতিক পথ তৈরির যে চেষ্টা করা হয়েছিল সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু ইরান সেই “আলোচনাকে নাটকে পরিণত করেছে” এবং সেটাকে ‘ছদ্মবেশ’ হিসেবে ব্যবহার করেছে যাতে ক্ষেপণাস্ত্র তৈরি ও ইউরেনিয়াম সমৃদ্ধ করার সময় পাওয়া যায়।

এর আগে, ইরানের প্রতিরোধের সময়, প্রকৃতি এবং মাত্রা নির্ধারণ করবে সশস্ত্র বাহিনী বলে জানিয়েছেন জাতিসংঘে দেশটির দূত আমির সাইদ ইরাভানি।

রোববার (২২ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভায় এ কথা বলেন তিনি।

আমির সাইদ ইরাভানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চাপেই যুক্তরাষ্ট্র ‘অযথা ও ব্যয়বহুল’ যুদ্ধে জড়িয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার জন্য ১৫ জুন প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ইসরায়েল দুই দিন আগে হামলা চালিয়ে কূটনৈতিক প্রক্রিয়া ধ্বংস করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!