× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ১০:১৩ এএম

ইসরায়েলে রকেট হামলা চালাল ফিলিস্তিন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ১০:১৩ এএম

ইসরায়েলে হামাসের হামলা। ছবি-সংগৃহীত

ইসরায়েলে হামাসের হামলা। ছবি-সংগৃহীত

ইসরায়েলের খান ইউনুসের উত্তরের আল-সাতার ও আল-কারারায় সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিন। এতে সীমান্তবর্তী নিরিমসহ আশপাশের এলাকায় সাইরেন বাজানো হয়। 

রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা শাফাক নিউজ।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাত ৯টার কিছু পর দক্ষিণ গাজা থেকে একটি রকেট ছোড়া হয় এবং এটি নিরিম এলাকার কাছে খোলা জায়গায় আঘাত হানে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রকেট হামলার পর হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।

তারা জানিয়েছে, খান ইউনুসের উত্তরের আল-সাতার ও আল-কারারায় ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এ ছাড়া নিরিম ও আইন হাশলোশা এলাকায় ১১৪ মিমি রাজউম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!