× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ১০:১৯ এএম

৫ ইসরায়েলি সেনা নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ১০:১৯ এএম

ইসরায়েলি সেনাবাহিনী। ছবি-সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী। ছবি-সংগৃহীত

উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য  জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার (৭ জুলাই) রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় পাঁচ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।

আইডিএফ-এর প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন। সৈন্যরা হেঁটে অভিযানে ছিলেন, কোনো গাড়িতে ছিলেন না। হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলিরও ঘটনা ঘটে। ১৪ জন আহতের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সামরিক বাহিনী জানিয়েছে, সৈন্যদের অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়। কিন্তু তারপরও পাল্টা হামলার শিকার হতে হলো।

রূপালী বাংলাদেশ

Link copied!