ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গ্রিসে অভিবাসী নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৭:৩৬ এএম
ছবি- সংগৃহীত

গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে একটি অভিবাসীবাহী নৌকাডুবিতে চারজনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৩৮ জন অভিবাসী ছিলেন।

মঙ্গলবার দেশটির উপকূলরক্ষী বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

উপকূলরক্ষী বাহিনীর এক মুখপাত্র জানান, এখন পর্যন্ত ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিহত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। 

গ্রিসের সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, প্রবল বাতাসে প্রায় ১.৫ মিটার উঁচু ঢেউ উঠলে নৌকাটি উপকূলের কাছে আছড়ে পড়ে এবং ডুবে যায়। উদ্ধার হওয়া অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

এলাকাটি অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। প্রায়ই এই পথে নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটে থাকে।