× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১২:৪০ পিএম

পবিত্র কাবা চত্বরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১২:৪০ পিএম

ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

মক্কায় মসজিদুল হারামের পবিত্র কাবা চত্বরে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কাবা শরিফের ওপরের ফ্লোর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে ঘটনাস্থলে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় ওই ব্যক্তি বেঁচে গেছেন। এ ঘটনায় একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন। ঘটনার পর ওই ব্যক্তি ও আহত কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি আত্মহত্মার চেষ্টার এই ঘটনার ভিডিও শেয়ার করে। তারা জানায়, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে নিরাপত্তা সদস্যরা ব্যবস্থা নেন এবং মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করেন।

প্রকাশিত ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি মসজিদ কমপ্লেক্সের ওপরের দিক থেকে লাফ দেওয়ার চেষ্টা করলে নিরাপত্তা সদস্যরা হস্তক্ষেপ করেন। এ সময় একজন নিরাপত্তা কর্মকর্তা তাকে ঠেকাতে গিয়ে আহত হন।

মসজিদুল হারামের নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী জানায়, ওই ব্যক্তি এবং আহত কর্মকর্তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে।

মক্কা অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে ব্যক্তির পরিচয় বা শারীরিক অবস্থা সম্পর্কে আর কোনো তথ্য জানানো হয়নি।

প্রসঙ্গত, ইসলামের পবিত্রতম এ স্থাপনা সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকে। জরুরি পরিস্থিতি মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষিত বিশেষ দল এখানে দায়িত্ব পালন করে থাকে।

অবশ্য এটাই প্রথম নয়, আগেও এমন ঘটনা ঘটেছে। ২০১৭ সালে পবিত্র কাবার কাছে নিজেকে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা এক সৌদি নাগরিককে থামিয়েছিল নিরাপত্তা বাহিনী। ২০১৮ সালে এখানে আত্মহত্যা-সংক্রান্ত তিনটি ঘটনা রেকর্ড হয়, এর মধ্যে উঁচু স্থান থেকে লাফ দেওয়ার ঘটনাও ছিল। আর ২০২৪ সালেও মসজিদুল হারামের ওপরের তলা থেকে পড়ে যাওয়ার একটি ঘটনা ঘটেছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!