শক্তিশালী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। তবে দেশজুড়ে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশটির পশ্চিম উপকূলে এ ভূমিকম্প অনুভূত হয়।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, শিমান প্রিফেকচারে স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে ওই ভূমিকম্প থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।
জেএমএ আরও জানিয়েছে, ভূমিকম্পটির মূল কেন্দ্রস্থল ছিল শিমানে প্রিফেকচারের পূর্বাঞ্চলে। কম্পনের পর আরও কয়েকটি উল্লেখযোগ্য আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩২ কিলোমিটার (২০ মাইল) দূরে শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবস্থান রয়েছে। যা জাপানের চুগোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি পরিচালনা করেন। কোম্পানির এক মুখপাত্র বলেছেন, কেন্দ্রটির ২ নম্বর ইউনিটে ভূমিকম্পের কোনো প্রভাব পড়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুগিতে কম্পনের শিন্দো স্কেলে ভূমিকম্পের মাত্রা পাঁচের বেশি। এই স্তরে ভারী আসবাবপত্র পড়ে যেতে পারে এবং চালকদের স্টিয়ারিংয়ে সমস্যা হতে পারে। একই অঞ্চলে ৪.৫, ৫.১, ৩.৮ এবং ৫.৪ মাত্রার বেশ কয়েকটি ছোট ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপরে অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে ভূমিকম্প-সক্রিয় দেশগুলোর মধ্যে একটি। প্রায় ১২৫ মিলিয়ন মানুষের আবাসস্থল এই দ্বীপপুঞ্জে প্রতি বছর প্রায় ১৫০০টি ভূমিকম্প অনুভূত হয় যাদের বেশির ভাগই কম মাত্রার।
সূত্র : এএফপির।

-20260106102644.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন