× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:২৩ এএম

ঘুষের মামলায় চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন সাজা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:২৩ এএম

তাং উইজুন । ছবি : সংগৃহীত

তাং উইজুন । ছবি : সংগৃহীত

ঘুষ নেওয়ার অভিযোগে চীনের সাবেক বিচারমন্ত্রী তাং উইজুনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন দেশটির এক আদালত। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

আদালতের ভাষ্য অনুযায়ী, অর্থের বিনিময়ে সাবেক এই কর্মকর্তা প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), ব্যাংক ঋণ নিশ্চিতকরণ, জমি অধিগ্রহণসহ বিভিন্ন বিষয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহায়তা করেছেন। বিবৃতিতে বলা হয়, তাং মোট ১৩৭ মিলিয়ন ইউয়ান ঘুষ গ্রহণ করেছেন।

২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের বিচারমন্ত্রী ছিলেন ৬৪ বছর বয়সি তাং উইজুন। কর্মজীবনে তিনি লিয়াওনিং প্রদেশের গভর্নর এবং নিংবো শহরের চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) প্রধানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট শি জিনপিং ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন। 

সমালোচকদের মতে, এই অভিযানের মাধ্যমে সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেওয়ার সুযোগও তৈরি হয়। পূর্ব চীনের শিয়ামেন ইন্টারমেডিয়েট পিপলস কোর্ট এক বিবৃতিতে জানায়, ২০০৬ থেকে ২০২২ সালের মধ্যে তাং ‘ক্রমাগতভাবে ধারণ করা পদগুলোর সঙ্গে যুক্ত সুবিধা’ অপব্যবহার করে ‘বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য সুবিধা আদায়’ করেছেন। 

এর আগে ২০২২ সালে চীনের আরেক মন্ত্রী ফু ঝেংহুয়া দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হন। তাকে দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যা পরে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়। কর্তৃপক্ষ গত মাসে চীনের অন্যতম প্রভাবশালী জেনারেল ঝ্যাং ইউজিয়ার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী তদন্ত শুরুর ঘোষণা দেয়। সাম্প্রতিক দশকগুলোতে সামরিক বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের যে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের মধ্যে অন্যতম তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!