× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:০৯ পিএম

দেড় মাসে পাকিস্তান ও ইরান ছেড়েছে দেড় লাখ আফগান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলতি বছরে ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পাকিস্তান ও ইরান থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার আফগান নাগরিক নিজ দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের শরণার্থী সংস্থার আফগানিস্তানের প্রতিনিধি আরাফাত জামাল এ তথ্য নিশ্চিত করেন। 

এসময় তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, দ্রুত ও ব্যাপক প্রত্যাবর্তন আফগানিস্তানকে নতুন করে মানবিক সংকটের মুখে ঠেলে দিচ্ছে।

সংস্থাটির মতে, এই বছর এখন পর্যন্ত ইরান ও পাকিস্তান থেকে প্রায় ১ লক্ষ ৫০ হাজার আফগান ফিরে এসেছেন। এই আগমন এমন এক সময়ে ঘটছে, যখন ২০২৫ সালেই ২৯ লাখ মানুষ দেশে ফিরেছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে মোট প্রত্যাবর্তনের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখে।

ইউএনএইচসিআর জানিয়েছে, আফগানিস্তানের বেশিরভাগ অংশই এখন তীব্র শীত অনুভূত হচ্ছে। দেশটি ইতোমধ্যেই অর্থনৈতিক দুরবস্থা, বেকারত্ব, খাদ্যসংকট ও মৌলিক সেবার ঘাটতিতে ভুগছে। বিপুলসংখ্যক মানুষের হঠাৎ প্রত্যাবর্তন দেশটির অবকাঠামো ও মানবিক সহায়তা ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

পাকিস্তান ও ইরান থেকে ফিরে আসা অনেক আফগান নাগরিক সীমিত সম্পদ ও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দেশে প্রবেশ করছেন। তাদের পুনর্বাসন, কর্মসংস্থান এবং জরুরি সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।

রূপালী বাংলাদেশ

Link copied!