× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৬:৫০ পিএম

ইরান হামলা: ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ থাকছে না ইন্দোনেশিয়া

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৬:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত উদ্যোগ ‘বোর্ড অব পিস’-সংক্রান্ত সব ধরনের আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো জানিয়েছেন, ইরানকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক অস্থিরতার কারণে এই উদ্যোগে অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতি উদ্যোগটির সঙ্গে যুক্ত দেশগুলোর পররাষ্ট্রনীতির অগ্রাধিকারকে সরাসরি প্রভাবিত করেছে বলে জানান তিনি।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ এখন চলমান সংঘাতের পরিণতির দিকে। ইন্দোনেশিয়া এখন উপসাগরীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাবে। কারণ, চলমান হামলা ও ক্রমবর্ধমান উত্তেজনার ফলে তারাই সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সুগিওনো বলেন, ‘আমরা উপসাগরীয় অঞ্চলে আমাদের বন্ধু ও সহকর্মীদের সঙ্গেও পরামর্শ করব। কারণ, তারাও হামলার শিকার হচ্ছে।’

সুগিওনো আরও বলেন, এই অঞ্চলে উত্তেজনা প্রশমন ও পরিস্থিতি শান্ত করতে প্রেসিডেন্ট প্রাবোও ইরান যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে আগ্রহী।

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে এই বোর্ডে ইন্দোনেশিয়ার অংশগ্রহণের বিষয়টি দেশটির অভ্যন্তরেও তীব্র সমালোচনার মুখে পড়েছে। দেশটির রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীর মতে, এই অংশগ্রহণ ফিলিস্তিন ইস্যুতে জাকার্তার দীর্ঘদিনের নৈতিক অবস্থানকে ক্ষুণ্ন করে। উল্লেখ্য, ইন্দোনেশিয়া ফিলিস্তিন সংকটের ‘দ্বিরাষ্ট্র সমাধান’ (টু-স্টেট সলিউশন) নীতি সমর্থন করে।

রূপালী বাংলাদেশ

Link copied!