× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৮:৫৬ এএম

জাপানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৮:৫৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের হনশু দ্বীপ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এ ভূমিকম্প হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।

হনশু দ্বীপের অবস্থান জাপানের পূর্ব উপকূলে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে, বুধবার (২৫ মার্চ) জাপানের স্থানীয় সময় রাত ৮টা ৩১ মিনিটে জাপানে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগ্নেয় মেখলা বা রিং অব ফায়ার অংশের ওপর অবস্থান হওয়ার কারণে ভূমিকম্প জাপানে প্রায় নিয়মিত দুর্যোগ। রিং অব ফায়ার হলো প্যাসিফিক প্লেট এবং ফিলিপাইন সি প্লেট; এ দুই টেকটোনিক প্লেটের সংযোগস্থল। 

রূপালী বাংলাদেশ

Link copied!