ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১০:৪৬ এএম
ছবি : সংগৃহীত

ফিলিপাইনের দাভাও অঞ্চলের কালবে এলাকায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৩ মিনিটে এ ঘটনাটি ঘটেছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশের দাভাও অঞ্চলের কালবে এলাকায় ভোররাতে ভূমিকম্পটির কম্পন অনুভূত হয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।