× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:৩০ পিএম

ভারত-চীন ‘ভালো প্রতিবেশী ও বন্ধু’ : শি জিনপিং

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:৩০ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। ছবি- সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। ছবি- সংগৃহীত

ভারত ও চীন ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হিসেবে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় এ মন্তব্য করেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

শি জিনপিং বলেন, ‘গত এক বছরে চীন–ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে, যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এবং এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন সবসময় বিশ্বাস করে ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হওয়াই চীন ও ভারতের জন্য সঠিক পথ।’

চীন–ভারত সম্পর্ককে রূপকভাবে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াবে। একই সঙ্গে একে অপরের উদ্বেগ সমাধান করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা পুরোপুরি নির্ধারিত নয় এবং ১৯৫০-এর দশক থেকে বিতর্কিত। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষে ২০ জন ভারতীয় ও কয়েকজন চীনা সেনা নিহত হওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। এরপর হিমালয় অঞ্চলে উভয় দেশই সামরিক উপস্থিতি বাড়ায়।

তবে গত বছর থেকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতির প্রেক্ষাপটে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর দিকেও মনোযোগ দেয় চীন ও ভারত।

রূপালী বাংলাদেশ

Link copied!