× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ১১:৫১ পিএম

বিশ্বের প্রথম স্মার্ট ট্রেনিং শিপের নৌ-যাত্রা শুরু

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ১১:৫১ পিএম

বিশ্বের প্রথম বুদ্ধিমান প্রশিক্ষণ ও গবেষণা জাহাজ ‘জিন হোং ঝুয়ান’। ছবি- সংগৃহীত

বিশ্বের প্রথম বুদ্ধিমান প্রশিক্ষণ ও গবেষণা জাহাজ ‘জিন হোং ঝুয়ান’। ছবি- সংগৃহীত

বিশ্বের প্রথম বুদ্ধিমান প্রশিক্ষণ ও গবেষণা জাহাজ তৈরি করেছে চীন। এর নাম ‘জিন হোং ঝুয়ান’। সম্প্রতি লিয়াওনিং প্রদেশের দালিয়ান বন্দর থেকে একটি দীর্ঘ পরীক্ষামূলক যাত্রায় রওনা হয়েছে জাহাজটি। প্রায় ৩০ দিনের এই যাত্রায় জাহাজটি ৪ হাজার নটিক্যাল মাইল পাড়ি দেবে এবং পথে ছয়টি বন্দরে ভিড়বে।

চীন ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, এই স্মার্ট জাহাজের অন্যতম প্রধান লক্ষ্য হলো স্বয়ংক্রিয় ও বুদ্ধিমান নেভিগেশন প্রযুক্তির পরীক্ষা চালানো। জাহাজটি এমন কিছু জটিল রুট পার হবে, যেখানে সাধারণত অভিজ্ঞ নাবিকদের জন্যও চলাচল কঠিন হয়, যেমন- হাইকৌ ও ইয়াংপু বন্দরের সংকীর্ণ ও ব্যস্ত জলপথ।

জাহাজটি দালিয়ান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ও চায়না কোসকো শিপিং কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এতে ছয়টি আধুনিক বুদ্ধিমান প্রযুক্তি যুক্ত আছে, যেগুলো পুরোপুরি চীনের তৈরি।

জাহাজের সামনে ও পেছনে এমন প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে ড্রোন, মানববিহীন নৌযান ও গবেষণা যন্ত্রপাতি ছাড়া যায়। এটিতে এমন ব্যবস্থা আছে, যেখানে গন্তব্য বন্দর নির্ধারণ করে দিলেই পুরো যাত্রা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে।

এর সেন্সর ও সফটওয়্যার জাহাজের আশপাশের পরিবেশ বুঝে নিজের সিদ্ধান্ত নেয়; যেমন— রুট ঠিক করা, সংঘর্ষ এড়ানো, দরকার হলে পথ বদলে নেওয়া ইত্যাদি।

এই জাহাজে ব্যবহৃত সব ধরনের সফটওয়্যার, চিপ ও নেভিগেশন প্রযুক্তি চীন নিজেরাই তৈরি করেছে, যা একে আন্তর্জাতিক মানে উন্নত একটি স্মার্ট জাহাজ হিসেবে প্রতিষ্ঠা করেছে।

সম্প্রতি এটি সফলভাবে একটি সংকীর্ণ পথ দিয়ে নিজে নিজেই চালিত হয়ে পার হয়েছে, এবং তাৎক্ষণিকভাবে দিক পরিবর্তন ও দুর্ঘটনা এড়ানোর ক্ষমতাও দেখিয়েছে।

Link copied!