ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পেরুতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, এক চালক নিহত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:৪৮ এএম
দুর্ঘটনাস্থলের ছবি। : সংগৃহীত

পেরুর বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন মাচু পিচুর পাশে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহতের খবর পাওয়া গেছে। নিহত ব্যাক্তি একটি ট্রেনের চালক বলে জানায় কাসকোর প্রসিকিউটর অফিস। সংঘর্ষে আরও ২০ জন গুরুতর আহত বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

পেরুর রেল সংস্থা ফেরুকারিল ট্রানসানডিনো জানায়, পেরু রেলের একটি ট্রেন ইনকা রেলের সঙ্গে ওলানতাইতাম্বু এলাকায় মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের পরপরই একাধিক অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যায়। তবে দুর্ঘটনার এখনও প্রকৃত কারণ জানায়নি কর্তৃপক্ষ। 

১৯৮৩ সালে মাচু পিচুকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো। প্রতিদিনই প্রায় সাড়ে চার হাজার দর্শনার্থী মাচু পিচু ভ্রমণে যায়। এদের অধিকাংশই বিদেশি নাগরিক বলে জানায় পেরুর বিদেশি বাণিজ্য ও ভ্রমণ মন্ত্রণালয়। ১৫ শতকে ইনকা সভ্যতার সময় সম্রাটের নির্জন বাসস্থান হিসেবে পরিচিত ছিল এটি।