× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৯:৫৬ এএম

মোবাইল দল দিয়ে ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত ইউক্রেনের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৯:৫৬ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি : সংগৃহীত

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইউক্রেন একটি নতুন প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছোট ছোট মোবাইল দল দিয়ে ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েনের মাধ্যমে পুরো ব্যবস্থাকে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন জেলেনস্কি। সোমবার (১৯ জানুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় এমনটাই দাবি করেছেন তিনি।

ভাষণে জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের বিমানবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবহারে নতুন কৌশল গ্রহণ করতে যাচ্ছে। এতে মোবাইল ফায়ার গ্রুপ, ইন্টারসেপ্টর ড্রোন এবং অন্যান্য স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা হবে। নতুন এই কর্মসূচির তদারকির জন্য বিমানবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে পাভলো ইয়েলিজারভকে নিয়োগ দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন।   

নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রাশিয়া একটি বড় হামলার প্রস্তুতি নিয়েছে এবং সঠিক মুহূর্তের অপেক্ষায় আছে। তিনি দেশের প্রতিটি অঞ্চলকে যত দ্রুত সম্ভব সাড়া দিতে এবং সাধারণ মানুষকে সহায়তা করতে প্রস্তুত থাকার নির্দেশ দেন।   

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে রাশিয়ার একের পর এক হামলায় ইউক্রেন এখনো বিপর্যস্ত। বিশেষ করে রাজধানী কিয়েভে হাজার হাজার অ্যাপার্টমেন্টে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। এ প্রেক্ষাপটে জেলেনস্কি বারবার আকাশ প্রতিরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছেন এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও সহায়তা চেয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!