× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৫:০০ পিএম

প্রশান্ত মহাসাগরে জাহাজ থেকে ২.৪ টন কোকেন জব্দ করেছে ফরাসি নৌবাহিনী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৫:০০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে এক যৌথ অভিযানে প্রশান্ত মহাসাগরে একটি জাহাজ থেকে ২ দশমিক ৪ টন কোকেন জব্দ করেছে ফরাসি কর্তৃপক্ষ । পলিনেশীয় জলসীমায় মাদক বিরোধী তল্লাশি ও আটক অভিযান জোরদার করার পর, শনিবার (১৪  ফেব্রুয়ারি) জব্দের এ কথা জানিয়েছে ফরাসি কর্মকর্তারা ।  

গত বৃহস্পতিবার ১০০ বেল বা প্যাকেট মাদক জব্দ করার পর, সন্দেহভাজন জাহাজটিকে তার গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে, কর্মকর্তারা মাদক জব্দের সুনির্দিষ্ট স্থান, ওই জাহাজের নাম বা জাহাজের গন্তব্যের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।

ফরাসি পলিনেশিয়ার হাই কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘আন্তর্জাতিক আইনের অধীনে প্রযোজ্য প্রথা অনুযায়ী ওই জাহাজ ও এর ক্রুরা পুনরায় তাদের যাত্রা শুরু করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়েছে। বিবৃতিতে জাহাজের পতাকা বা কোন দেশের সে বিষয়েও বিস্তারিত কিছু বলা হয়নি।

গত এক মাসে পলিনেশিয়া অঞ্চলের আশপাশে ফরাসি কর্তৃপক্ষ মাদকবিরোধী অভিযানে প্রায় ১২ টন কোকেন জব্দ করেছে। 

জব্দকৃত চালানের মধ্যে অন্তত তিনটি বড় চালান ছিল, যার প্রতিটির ওজন ২ থেকে ৫ টন। 

জাতিসংঘ  সাম্প্রতিক বছরগুলোতে বলেছে যে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটি কোকেন ও মেথঅ্যামফেটামিন পাচারের একটি প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। 

আন্তর্জাতিক অপরাধী গোষ্ঠীগুলো ভৌগোলিক অবস্থান ও দুর্বল নজরদারির সুযোগ নিয়ে এই অঞ্চল ব্যবহার করে তাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বিস্তৃত করেছে।

জাতিসংঘ বলেছে, ‘উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে বিপুল পরিমাণে মাদক পরিবহন করা হয়।

২০২৫ সালে, ফরাসি নৌবাহিনী বিশ্বব্যাপী রেকর্ড ৮৭ দশমিক ৬ টন মাদক জব্দ করে। জব্দকৃত এই মাদকের মধ্যে ৫৮ টন কোকেনও রয়েছে।

facebook sharing button

রূপালী বাংলাদেশ

Link copied!