রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের চার বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি কিয়েভে বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই সাক্ষাৎকারে জেলেনস্কি সতর্ক করে বলেন, পুতিন শুধু ইউক্রেন নয় বরং বিশ্বের বর্তমান জীবনযাত্রাকে বদলে দিতে চান। পুতিনের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা ইউক্রেনীয় সীমানার বাইরেও বিস্তৃত বলে অভিযোগ করেন জেলেনস্কি।
সাক্ষাৎকারে বিশ্বনেতাদের প্রতি পুতিনকে এখনই থামানোর আহ্বান জানিয়ে জেলেনস্কি জোর দিয়ে বলেন, রাশিয়ার ওপর বড় ধরণের সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগই থামাতে পারে পুতিনকে।

