ইন্দোনেশিয়া থেকে ৮০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরে ৪.৪ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প হয়েছে। এখন পর্যন্ত ভূমিকম্পটির গভীরতা নির্ধারণ করা যায়নি, তবে ধারণা করা হচ্ছে এটি অগভীর ছিল।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ভূমিকম্পের এ ঘটনাটি ঘটে।
উল্লেখ, এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫.১ দশমিক রেকর্ড করা হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটার গভীরে। এপিসেন্টার বা কেন্দ্র ছিল সাউমলাকি শহর থেকে প্রায় ১৫১.২ কিলোমিটার (৯৪.২ মাইল) দূরে।

