× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৩২ পিএম

পাকিস্তান সীমান্তে গুলিবিদ্ধ দুই ভারতীয় পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় পাকিস্তান সীমান্তে একটি নিরাপত্তা চৌকি থেকে গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সংবেদনশীলতা বিবেচনা করে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফরেনসিক টিম। 

রোববার (২২ ফেব্রুয়ারি) দোরাংলা থানার অন্তর্গত আদিয়ান গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) অশোক কুমার এবং হেড কনস্টেবল গুরনাম সিং। ভারত-পাক সীমান্তের কাছে একটি চেকপোস্টে তারা মোতায়েন ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেকপোস্টের কাছে হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। অন্য নিরাপত্তা কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই দুই পুলিশ কর্মীকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাদের গুরুদাসপুরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রিপোর্ট লেখা পর্যন্ত তাদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা ছিল। 

ঘটনার সময় কোনও প্রত্যক্ষদর্শী উপস্থিত না থাকায় মামলাটি পুলিশ বিভাগকে বিভ্রান্ত করছে। বর্তমানে পুলিশের সামনে দুটি বড় প্রশ্ন রয়েছে, দুই পুলিশকর্মীর মধ্যে কি কোনও বিষয়ে তর্ক হয়েছিল এবং তারা একে অপরের উপর গুলি চালায়? নাকি এই ঘটনার সাথে কোনও তৃতীয় ব্যক্তি জড়িত?

ঘটনার খবর পাওয়ার পর পরই গুরুদাসপুরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) আদিত্য ঘটনাস্থলে পৌঁছে তদন্তের দায়িত্ব নেন। 

ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল থেকে অস্ত্র, কার্তুজের খোসা এবং অন্যান্য প্রমাণের নমুনা সংগ্রহ করেছে। কোন অস্ত্র থেকে এবং কোন দিক থেকে গুলি চালানো হয়েছে তা নিশ্চিত করার চেষ্টা চলছে। যেহেতু এলাকাটি আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি তাই নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছে। 

পুলিশ রিপোর্ট লেখা পর্যন্ত এই মামলায় আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি। শুধু জানিয়েছে, তদন্ত চলছে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং অন্যান্য পোস্টগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

রূপালী বাংলাদেশ

Link copied!