× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৪:৩৭ পিএম

উদ্বোধনের একদিন আগে ভারতের তেল শোধনাগারে ভয়াবহ আগুন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৪:৩৭ পিএম

ভারতের তেল শোধনাগারে ভয়াবহ আগুন। ছবি : সংগৃহীত

ভারতের তেল শোধনাগারে ভয়াবহ আগুন। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নরেন্দ্র মোদির উদ্বোধনের ঠিক একদিন আগে ঘটনা ঘটে। এই প্রকল্পটি ভারতের জ্বালানি খাতে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছিল।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধনের একদিন আগে রাজস্থানের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

বালোটরার পাচপদ্রায় অবস্থিত এই রিফাইনারিটি ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত রিফাইনারিসহ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। এটি হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) এবং রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে নির্মিত।

এই প্রকল্পটি ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছিল। বিশেষ করে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়াতে এটি সহায়ক হবে।

এনডিটিভি বলছে, সোনিয়া গান্ধীর হাত ধরে এই তেল শোধনাগারের ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপন করা হয় ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর, তখন রাজ্যে অশোক গেহলটের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল।

প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৩৭ হাজার ২৩০ কোটি রুপি। পরে সরকার পরিবর্তনের পর ২০১৮ সালের ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকল্পটি পুনরায় চালু করেন এবং ব্যয় বাড়িয়ে ৪৩ হাজার ১২৯ কোটি রুপি নির্ধারণ করা হয়।

জ্বালানি উৎপাদনের পাশাপাশি এই রিফাইনারি থেকে উল্লেখযোগ্য পরিমাণ ডাউনস্ট্রিম পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই পণ্যগুলো অঞ্চলটিতে গড়ে ওঠা শিল্পকারখানার জন্য উচ্চমানের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে। পলিপ্রোপিলিন, পলিথিন (এইচডিপিই/এলএলডিপিই), বেঞ্জিন, টলুইন ও বুটাডিয়েনভিত্তিক শিল্প গড়ে উঠতে পারে। আর এটি শক্তিশালী শিল্পভিত্তিক ইকোসিস্টেম তৈরিতে সহায়ক হবে।

এই উপকরণগুলো প্লাস্টিক আসবাব, কৃষি পাইপ, প্যাকেজিং ফিল্ম, গাড়ির যন্ত্রাংশ, সিনথেটিক ফাইবার, চিকিৎসা সরঞ্জাম এবং রং ও ডিটারজেন্টসহ বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহৃত হবে।

এই সমন্বিত শিল্পায়নের মাধ্যমে রিফাইনারিটির কার্যকারিতা যেমন বাড়বে, তেমনি রাজস্থান দেশীয় ও বৈশ্বিক পর্যায়ে মূল্য সংযোজনভিত্তিক উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!