× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৯:৫৬ পিএম

মমতার দুর্গ ভেঙে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের আভাস

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৯:৫৬ পিএম

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

প্রথম দফার ভোট শেষে আজ বুধবার দ্বিতীয় দফায় শুরু হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের। এবারের নির্বাচনে বুথফেরত জরিপে ইঙ্গিত মিলছে যে বিজেপি সফল হতে পারে। বিভিন্ন জরিপ সংস্থার সমীক্ষায় এমন আভাসই পাওয়া যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, ২০১১ সালের রেকর্ড ভেঙে এবার ভোটদানের হার সর্বোচ্চ হয়েছে।

ভোটগ্রহণ শেষের এক ঘণ্টা আগেই ভোট পড়ে ৮৯.৯৯ শতাংশ। প্রথম দফায় একই সময় পর্যন্ত ভোট পড়েছিল ৮৯.৯৩ শতাংশ। সেই হিসাবে দ্বিতীয় দফার ভোট প্রথম দফাকেও ছাড়িয়ে গেছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

ভোট শেষে এখন সবার মনে একটাই প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ ভাঙতে পারবে? বুথফেরত জরিপ বলছে, সেটি সম্ভবও হতে পারে।

এরই মধ্যে ছয়টি জরিপ সংস্থা তাদের ফল প্রকাশ করেছে। এর মধ্যে চারটি সংস্থা ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পিছনে ফেলে প্রথমবারের মতো বিজেপির ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে, দুটি জরিপে তৃণমূল কংগ্রেসের জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

‘জনমত পোল’ অনুযায়ী, তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তাদের পূর্বাভাসে বলা হয়েছে, দলটি ১৯৫ থেকে ২০৫টি আসন পেতে পারে, আর বিজেপি পেতে পারে ৮০ থেকে ৯০টি আসন।

একইভাবে ‘পিপলস পালস’ জানিয়েছে, তৃণমূল ১৭৭ থেকে ১৮৭টি আসন এবং বিজেপি ৮৫ থেকে ১১০টি আসন পেতে পারে।

অন্যদিকে, ‘প্রজা পোল’ বিজেপির বড় জয়ের ইঙ্গিত দিয়েছে। তাদের মতে, বিজেপি ১৭৮ থেকে ২০৮টি আসন পেতে পারে, আর তৃণমূল কংগ্রেস সীমাবদ্ধ থাকতে পারে ৮৫ থেকে ১১০টি আসনে।

‘পি-মার্ক’ জরিপে বিজেপির জন্য ১৫০-১৭৫টি আসন এবং তৃণমূলের জন্য ১১৮-১৩৮টি আসনের পূর্বাভাস দেওয়া হয়েছে।

‘ম্যাট্রিজ’ জরিপে বিজেপি ১৪৬-১৬১টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে। ‘পোল ডায়েরি’ বলছে, বিজেপি পেতে পারে ১৪২-১৭১টি আসন। এই দুই সংস্থার মতে, তৃণমূল যথাক্রমে ১২৫-১৪০ এবং ৯৯-১২৭টি আসন পেতে পারে।

এ ছাড়া ‘চাণক্য স্ট্র্যাটেজিস’ জানিয়েছে, বিজেপি ১৫০-১৬০টি এবং তৃণমূল ১৩০-১৪০টি আসন পেতে পারে।

২৯৪ আসনবিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। অধিকাংশ বুথফেরত জরিপেই ইঙ্গিত মিলছে যে বিজেপি এবার তৃণমূলের শক্ত ঘাঁটিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে এবং সরকার গঠন করতে পারে।

তবে মনে রাখতে হবে, বুথফেরত জরিপ সবসময় সঠিক হয় না। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।

এদিকে, এনডিটিভি-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বিস্তারিত এক্সিট পোল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে বলে জানা গেছে।

যদি এই জরিপগুলো সঠিক হয়, তাহলে এটি ভারতের নির্বাচনি ইতিহাসে একটি বিরল ঘটনা হবে। মাত্র এক দশকের ব্যবধানে বিজেপি তিনটি আসন থেকে উঠে এসে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে।

Link copied!